শিরোনাম
◈ গাজায় ৫ হাজার সেনার জন্য ঘাঁটি নির্মাণের যুক্তরা‌স্ট্রের পরিকল্পনা ফাঁস ◈ ভার‌তের দাপটে পাকিস্তান ক্রিকেটে গৃহযুদ্ধ! সা‌বেক‌দের তুলোধোনা পাক তারকার ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত? ◈ এরশাদ আমলের পর প্রথম: পরিচালন ব্যয় মেটাতে ঋণ করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে ◈ বকেয়া ফি না পাওয়ায় ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ ◈ গ্রেপ্তারের পর প্রাক্তন প্রিন্স অ্যান্ড্রুকে মুক্তি  ◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৫:২৮ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৫:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত এক

তৌহিদুর রহমান : [২] সরাইল উপজেলায় প্রতিপক্ষের হামলায় আবদুল কাদির (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল বুধবার (৩০ জুন) রাতে উপজেলার পানিশ্বর ইউনিয়নের সোলাবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

[৩] নিহতের স্বজনরা অভিযোগ করেন, পানিশ্বর ইউনিয়নের সোলাবাড়ি গ্রামের রমজান মিয়ার কাছে বিদেশে যাওয়ার টাকা দেন আবদুল কাদির।বিদেশে গিয়ে জেল খেটে দেশে ফিরে আসেন তিনি। বিষয়টি নিয়ে এলাকায় সালিশ বৈঠকও হয়।

[৪] বিষয়টি নিয়ে বুধবার সন্ধ্যায় মলাই মিয়া সরদারের সঙ্গে দেখা করতে যান আবদুল কাদির। বাড়ি ফেরার পথে রাতে আবদুল কাদিরের ওপর রমজানের লোকজন হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৫] সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। লিখিত অভিযোগের প্রাপ্তিতে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়