শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ১২:১৭ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালী জেলা সুপার স্বপরিবারে করোনায় আক্রান্ত

মাহবুবুর রহমান: [২] নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

[৩] বুধবার (৩০ জুন) নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনে বৃহস্পতিবার (১ জুলাই) সকালে এসপি’র করোনা রিপোর্ট পজেটিভ আসে। জেলা পুলিশ কার্যালয় সূত্রে এ তথ্য জানিয়েছেন।

[৪] জেলা পুলিশ কার্যালয় থেকে জানা যায়, এসপি আলমগীর হোসেনসহ স্ত্রী, বড় ছেলে এবং গৃহপরিচারিকাসহ চারজন সংক্রমিত হয়েছেন। শরীরে করোনার কিছু লক্ষণ আছে তবে তারা অনেকটা ভালো আছেন। সবার কাছে তিনি তার ও তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন।

[৫] জেলায় কোভিভ-১৯ সংক্রমণের শুরু থেকেই এসপি আলমগীর হোসেন জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করছিলেন। বিশেষ করে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ও পরিবারকে মানবিক সহায়তা প্রদান, লকডাউনকালে অসহায় ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ ও করোনার বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়