শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত ◈ সম্প্রচারস্বত্ব থে‌কে ভারত এক ম্যাচে পায় ৬৮ কোটি টাকা, পাকিস্তানের এক কোটিরও কম  ◈ অপহরণের পর বিক্রি করতে ব্যর্থ, যেভাবে শিশু বায়জিদকে উদ্ধার করা হলো ◈ অজুহাত দেখিয়ে বাংলাদেশ দল ছে‌ড়ে চ‌লে যাওয়া শন টেইট এখন পাকিস্তানের কোচ  ◈ জল্পনার অবসান, দিল্লির কোচ সৌরভ গাঙ্গু‌লি ◈ ইউরোপের স্বপ্নে দালালের ফাঁদ, ঋণ-প্রতারণায় বিপর্যস্ত বাংলাদেশিরা ◈ ফের লঘুচাপের আভাস, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে, বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি : বিশ্বব্যাংক

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০১:৫৭ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাকির তালুকদার: বিভীষিকাময় ঢাকার রাস্তা

জাকির তালুকদার: সরকারি-বেসরকারি অফিস খোলা রেখে গণপরিবহণ বন্ধ করে দেওয়া হয়েছে গতকাল থেকে। হাজার হাজার মানুষ অবর্ণনীয় কষ্ট সহ্য করে অফিসে যাচ্ছে, কর্মস্থলে যাচ্ছে । উবার পাওয়া যাচ্ছে না। রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে মানুষ। একটা সিএনজি বা প্রাইভেট কার দেখলে ছুটে যাচ্ছে অন্তত এক ডজন মানুষ। সিএনজি ড্রাইবার ২০০ টাকার ভাড়া হাঁকছে ৬০০ টাকা ৮০০ টাকা। হতবিহ্বল মানুষ শুন্যচোখে তাকিয়ে থাকছে রাস্তার দিকে। আজ সকাল থেকেই বৃষ্টি। সেই বৃষ্টিতে ভিজেই মোটরসাইকেলে যেতে প্রস্তুত তারা। কিন্তু মটরসাইকেল ড্রাইবাররাও ভাড়া দাবি করছে পকেটসীমার ঊর্ধ্বে। যে পারছে উঠে পড়ছে।

নারীরাও বাইকের পেছনে ভিজতে ভিজতে যাচ্ছে অফিসে বা বাড়িতে। অনিশ্চিত অপেক্ষা নিয়ে দাঁড়িয়ে আছে শত শত হাজার হাজার মানুষ। দুই ঘন্টা আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজলাম। যেতে পারলাম না প্রেসে। কোন অপরাধে যে সরকার এতো কষ্ট দিচ্ছে জনগণকে! মানুষ কি দাউদ হায়দারের মতো ভাবছে, এই দেশে ‘জন্মই আমার আজন্ম পাপ’? লেখক : কথাসাহিত্যিক। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ