শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০১:৪৮ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জানেরচালা এলাকা থেকে মঙ্গলবার সন্ধায় ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক নারী মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

[৩] গ্রেপ্তার কৃত মাদক ব্যবসায়ী হলেন, কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকার শরীফের স্ত্রী জেসমিন আক্তার (৪০)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ গোপন সংবাদে জানতে পারে জানেরচালা এলাকায় রয়েল গ্রীন ফ্যাক্টরির মেইন গেটের সামনের রাস্তায় এক জন মহিলা মাদক বিক্রি করছে। কালিয়াকৈর থানা পুলিশের এস আই শেখ ফরিদের নেতৃত্বে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী জেসমিন আক্তার কে আটক করা হয় এ সময় তার দেহ তল্লাশি করে সাদা পলিতে পেচানো অবস্থায় ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

[৪] কালিয়াকৈর থানার এস আই আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী নারী জেসমিন কে বুধবার দুপুরে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়