শিরোনাম
◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ১২:৫৮ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবুধাবিতে ফেইস স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে কোভিড টেস্ট চালু

ওবায়দুল হক মানিক: [২] ফেইস স্ক্যানিং এর মাধ্যমে কয়েক সেকেন্ডেই রেজাল্ট ।আবুধাবির ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানির অধীন EDE রিসার্চ ইনিস্টিউটের চমকপ্রদ ও সময়োপযোগী উদ্ভাবন EDE Covid-19 Scanner ফেইস স্ক্যানিং এর মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে কোভিড টেস্ট এর ফলাফল দিতে সক্ষম বলে স্থানীয় মিডিয়া অফিস জানিয়েছে।

[৩] EDE স্ক্যানার এর সামনে এসে আপনি দাঁড়ালে তা আপনার ফেইস স্ক্যান করবে। স্ক্যানারটি ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ এর মাধ্যমে আপনার সুস্থ সেল এবং কোভিড আক্রান্ত সেলের মধ্যেকার ব্যবধান নিশ্চিত করবে।সুস্থ সেলের অধিকারী হবেন কোভিড নেগেটিভ। এর মাধ্যমে ২০ হাজার টেস্ট সেম্পল স্ক্যান করে দেখা গেছে এটি ৯৩.৫% ফলপ্রসূ।

[৪] বর্তমানে দুবাই-আবুধাবির গানটুট এর এন্ট্রি চেক পয়েন্টে,মুসাফফাহর এন্ট্রি ও এক্সিট পয়েন্টে ও বিভিন্ন শপিং মলে তা বসানো হয়েছে।

[৫] এটি কি প্রচলিত কোভিড টেস্ট এর বিকল্প কিছু? যদিও এই প্রযুক্তিটি আবুধাবি ডিপার্টমেন্ট অব হেলথ এবং আবুধাবি ইমার্জেন্সি ক্রাইসিস এন্ড ডিজেস্টার ম্যানেজমেন্ট অথরিটির অনুমোদন প্রাপ্ত তবু এটিকে চলমান PCR কোভিড টেস্ট এর বিকল্প ভাবা হচ্ছে না।এটি কেবল বাড়তি একটি সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে কাজ করবে।

  • সর্বশেষ