শিরোনাম
◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ০৩:২৩ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২১, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ১৩জন আটক

ফিরোজ আহম্মেদ: [২] ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি।

[৩] বুধবার (৩০ জুন) সকালে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী মাটিলা ও শ্যামকুড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

[৪] আটককৃতরা হলো- কিশোরগঞ্জের কাটিয়া উপজেলার পুর্ব চরপাড়াতলা গ্রামের মৃত নানু মিয়ার ছেলে আল আমিন (৩০) ও তার স্ত্রী বিপাশা খাতুন (২৫)। যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত নাজিম হাওলাদারের ছেলে জামাল হাওলাদার (৩৫), তার স্ত্রী রহিমা বেগম (৩০), কোতয়ালী থানার কোপাহিত নগর গ্রামের কালিম শেখের স্ত্রী মুসলিমা বিশ্বাস (২৮) বাগেরহাটের রায়েন্দা থানা এলাকার সোলেমান খায়ের স্ত্রী মুর্শিদা বেগম (৩০), তার মেয়ে মিম আক্তার (৭), একই থানার খুন্তাকাটা গ্রামের মাসুদ গাজীর স্ত্রী রহিমা বেগম (২৮), মোংলাপোর্ট থানার হোগলাবুনিয়া গ্রামের সুরত গাজীর স্ত্রী ছুফিয়া বেগম (২৭), তার মেয়ে চাদনী আক্তার (০৩), খুলানার দাকোপ উপজেলার বটবুনিয়া গ্রামের পংকজ রায়ের ছেলে গৌতম কুমার রায় (২৯), পঞ্চগড় সদর উপজেলার অনাথ আশ্রমের প্রান্ত রোজারিও (২৮) ও যশোরের বেনাপোল পোর্ট থানার গওড়া গ্রামের হানিফ ফকিরের স্ত্রী মাছুরা খাতুন (৫০)।

[৫] ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কিছু বাংলাদেশে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটিলা সীমান্ত থেকে ২ জন ও শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়।

[৬] আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ