শিরোনাম
◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ০৩:২০ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২১, ০৩:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবার জন্য দ্রুত ভ্যাক্সিনের দাবিতে ফরিদপুরে পথ সভা

হারুন-অর-রশীদ : [২] সবার জন্য দ্রুত করোনা মহামারী ভ্যাকসিন ও বেকার মানুষের মাঝে খাবার সরবরাহের দাবিতে ফরিদপুরে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১০ টায় ফরিদপুর শহরের রেল স্টেশন রোডে এ পথ সভা অনুষ্ঠিত হয়।

[৩] পথ সভায় বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর জেলা কমিটির সভাপতি রফিকুজ্জামান লায়েক, জেলা যুব ইউনিয়নের যুগ্ম-আহবায়ক যুবনেতা শাহাদাত শাওন ও জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিতাংসু ভৌমিক অংকুর প্রমুখ।

[৪] সভায় বক্তারা করোনাভাইরাসের সংক্রমণ রোধে অবিলম্বে ভ্যাকসিনের ব্যবস্থা করে সকল মানুষকে বিনামূল্যে টিকা প্রদান, বিনামূল্যে করোনা টেস্ট করা, পৃথক হাসপাতাল স্থাপন ও শয্যা সংখ্যা বৃদ্ধি, সকল উপজেলায় পর্যাপ্ত আইসিইউ বেড, হাইফ্লোন্যাজাল ক্যানুলা ও সিলিন্ডারের ব্যবস্থা করা, পর্যাপ্ত চিকিৎসক, নার্সসহ পর্যাপ্ত টেকনিশিয়ান ও লোকবল নিয়োগ ও অন্যান্য রোগের চিকিৎসা চালু রাখা, অসুস্থ, বৃদ্ধ ও চলাচলের অনুপযোগী রোগীর করোনা টেষ্টে র জন্য বাড়ি গিয়ে যেয়ে নমুনা সংগ্রহ ও সরকারি খরচে টেস্টের ব্যবস্থা করা ও লক ডাউনে সারা দেশের শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সরবরাহের জোর দাবি জানান নেতাবৃন্দ।

  • সর্বশেষ