শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ২৯ জুন, ২০২১, ০৪:০৪ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২১, ০৯:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমার ১৫ মাসের কারাদণ্ড

সাকিবুল আলম : [২] প্রচলিত আদালতে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে দেশটির সর্বোচ্চ আদালত দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদন্ডাদেশ দেন। প্রেসিডেন্ট থাকাকালীন তার বিরুদ্ধে ঘুষসহ নানা অভিযোগ ওঠে। বিবিসি

[৩] জ্যাকব জুমার ক্ষমতার মেয়াদ শেষ হয় ২০১৮ সালে। এসময় দেশের ব্যাবসায়ীরা রাজনীতিবিদদের সঙ্গে নীতি নির্ধারণী প্রক্রিয়ায় জড়িত হওয়ার অভিযোগও ওঠে। জ্যাকব জুমা বরাবরই তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করে এসেছে। বিচারক রেমন্ড জোন্ডো এ তদন্ত পরিচালনা করেন।

[৪] জ্যাকব জুমাকে এখনই গ্রেপ্তার করা হবে কিনা এবিষয়টি এখনো পরিষ্কার নয়। গত মাসে দুর্নীতি বিরোধী ট্রাইবুনালে, ১৯৯০ সালের ৫ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মামলায় তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়