শিরোনাম
◈ ক্রিস্টাল প্যালেসকে হারা‌লো ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৪:৩৮ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেন-বেনেট প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক সম্পন্ন

সুমাইয়া ঐশী, রাকিবুল আবির: [২]ইরানের পরমানু চুক্তি নিয়ে গভীরভাবে বিশ্লেষণ প্রয়োজন, যুক্তরাষ্ট্রকে জানায় ইসরায়েল।

[৩] রোববার ইতালির রোমে অনুষ্ঠিত হয় এই বৈঠক। সেখানে ইসরায়েলের নতুন গঠিত সরকারের পরারাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সরাসরি বৈঠক করেন। বৈঠক শেষে মার্কিন কর্মকর্তারা জানান, লাপিদ ও ব্লিনকেনের আলোচনাটি ছিলো অত্যন্ত ইতিবাচক ও আন্তরিকতাপূর্ণ। ডয়েচে ভেলে

[৪] বৈঠকে ভিয়েনায় চলমান ইরানের পরমাণু চুক্তি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। এনিয়ে লাপিদ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন ইসরায়েল সম্পর্কের ভুলগুলোকে সংশোধন করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। লাপিদ বলেন, আমরা বিশ্বাস করি, এই মতবিরোধ নিয়ে সংবাদ সম্মেলণে আলোচনা করার কিছুই নেই, সরাসরি আলোচনার প্রয়োজন। এনডিটিভি, রয়টার্স

[৫] আলোচনার প্রধান বিষয়গুলো ছিলো পারমাণবিক চুক্তি, উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা এবং গাজায় মানবিক সহায়তা প্রদান ও পূর্ব জেরুজালেমের মর্যাদা ইত্যাদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়