শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ০৫:০৭ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২১, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকা দেওয়া ও মাস্ক পরা ছাড়া ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট থেকে বাঁচার বিকল্প নেই: হু

আসিফুজ্জামান পৃথিল: [২]এই ধরনের বিরুদ্ধে শুধুই টিকাই যথেষ্ঠ নয়। [৩] রাশিয়ায় বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি মেলিতা ভজনোভিচ একটি লাইভ ইউটিউব শোতে এসে এ কথা বলেছেন। এ প্রসঙ্গে মেলিতা বলেন, টিকা নিতে হবে। পাশাপাশি মাস্ক পরতে হবে। এনডিভি

[৪] করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকাকে অপরিহার্য হিসেবে বর্ণনা করেন মেলিতা ভজনোভিচ। কারণ, টিকা ভাইরাস ছড়ানোর আশঙ্কা কমায়। গুরুতর অসুস্থতার ঝুঁকি কমায়। মেলিতা ভজনোভিচের মতে, শুধু টিকা নিলেই হবে না। করোনার সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে অন্য পদক্ষেপগুলো গ্রহণেরও দরকার আছে।

[৫] চলতি মাসের শুরুর দিকে করোনার ডেলটা ধরনকে উদ্বেগজনক হিসেবে তালিকাভুক্ত করে ডব্লিউএইচও। ভারতে সন্ধান পাওয়া করোনার বি.১.৬১৭.২ ধরন, তারই নতুন পরিবর্তিত রূপ ডেলটা প্লাস। ভারত ছাড়াও পরিবর্তিত এই প্রজাতির সন্ধান পাওয়া গেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, পর্তুগাল, সুইজারল্যান্ড, পোল্যান্ড, রাশিয়া, চীন প্রভৃতি দেশে।

[৬] ভারতের কোভিড টাস্কফোর্সের পরিচালক ভি কে পাল সম্প্রতি জানিয়েছেন, মার্চ মাস থেকেই ইউরোপের বিভিন্ন দেশে ডেলটা প্লাস প্রজাতির সন্ধান পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত এই প্রজাতি সম্পর্কে খুব একটা তথ্য বিশেষজ্ঞদের জানা নেই। এই ভাইরাসের চরিত্র কেমন, কী ধরনের চিকিৎসা প্রয়োজন, সেসব বিষয়ে এখনো বিশেষ কিছু জানা যায়নি।

 

  • সর্বশেষ