শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ১১:৫৭ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২১, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট (ভিডিও)

হ্যাপি আক্তার: [২] রোববার (২৭ জুন) সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ এলাকায় স্থানীয় সোহেল তাজের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়।

[৩] আগুনে পুড়ে গেছে ২০টি ঝুটের গুদাম ও বিপুল পরিমাণ মালামাল।

[৪] ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রোববার সকাল ৭টার দিকে স্থানীয় সোহেল তাজের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের মিজান শেখ, গিয়াসউদ্দিন, করিম, শাহ আলম, এনামুলের ঝুটের গুদামসহ আরও ১০টি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং কাশিমপুর ডিবিএল-১ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।

[৫] জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

  • সর্বশেষ