শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ০৭:৩৮ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২১, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোহলিদের দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : [২] সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে যেতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এরই মধ্যে ঘোষিত হল আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি। আবার কবে মুখোমুখি হবে কোহলি ও উইলিয়ামসন?

[৩] মহামারীর জেরে চলতি বছরের শুরুতে বিঘ্ন ঘটলেও আগস্ট থেকে ঠাসা ক্রীড়াসূচি টিম ইন্ডিয়ার। ভারত-ইংল্যান্ড আসন্ন টেস্ট দিয়েই দ্বিতীয় টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের সফর শুরু হচ্ছে। ট্রেন্ট ব্রিজে পাঁচ টেস্টের সিরিজ শুরু ৪ আগস্ট। জো রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হলেই আবার স্থগিত হওয়া আইপিএলে ব্যস্ত হয়ে যাবেন ক্রিকেটাররা।

[৪] চলতি বছর করোনার জেরে স্থগিত আইপিএল শুরু সেপ্টেম্বরেই। অক্টোবরে সেই টুর্নামেন্টে ইতি ঘটলেই বসবে টি-২০ বিশ্বকাপের আসর। তারপরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে কোহলি অ্যান্ড কোং। ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে তারা। ডিসেম্বর–জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার গিয়ে তিনটি টেস্ট খেলবে ভারত।

[৫] এরপর দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে রয়েছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। ২০২২ সালের মাঝামাঝি আবার বর্ডার–গাভাসকর ট্রফিতে সম্মুখ সমরে ভারত–অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিরুদ্ধে ঢাকায় টেস্ট সিরিজ দিয়ে চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর লড়াই শেষ হবে কোহলিদের।

২০২১- ২০২৩ ভারতীয় দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রীড়াসূচি:

  • ভারত- ইংল্যান্ড: ৪ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর (পাঁচটি টেস্ট)
  • ভারত-নিউজিল্যান্ড: (দু’টি টেস্ট) (২০২১)
  • ভারত-দক্ষিণ আফ্রিকা: (তিনটি টেস্ট) (২০২১-২২)
  • ভারত-শ্রীলঙ্কা: (তিনটি টেস্ট) (২০২২)
  • ভারত-বাংলাদেশ: (দু’টি টেস্ট) (২০২২) : ক্রিকইনফো
  • সর্বশেষ
  • জনপ্রিয়