শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ১২:০২ রাত
আপডেট : ২৬ জুন, ২০২১, ১২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিত

রুবেল মজুমদার: [২] কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চলমান সকল ধরনের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শুক্রবার বিকেলে ৪টায় একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

[৩] সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া সভায় লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের পৌঁছে দিতে সকল বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের গাড়ি পাঠানোরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৪] অধ্যাপক আবু তাহের জানান, পরীক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। ট্রেজারার নেতৃত্বে প্রক্টরিয়াল বডি ও প্রভোস্ট বডির সমন্বয়ে আগামীকাল শনিবার থেকে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে সকল বিভাগীয় শহরে বাস যাবে।

[৫] তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে অগ্রাধিকার ভিত্তিতে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা নেয়া হবে। গতকাল বৃহস্পতিবার রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সশরীরে সকল ধরনের পরীক্ষা স্থগিত করার সুপারিশ করেছে কেন্দ্রীয় পরীক্ষা কমিটি।

[৬] এর আগে, গত ১৩ জুন রোববার বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। এদিন বিভিন্ন অনুষদের আটটি বিভাগের বিভিন্ন বর্ষের ১১টি চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। এছাড়াও কয়েকটি বিভাগের মিডটার্ম পরীক্ষা চলমান ছিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়