শিরোনাম
◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ০৩:২৩ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২১, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাই ইসলামপুর থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়, কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

মোঃআদনান হোসেন:[২] অপহরণের পর নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ঢাকা জেলার ধামরাই থেকে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৪ জুন) রাতে ধামরাই থানাধীন ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২৫ জুন) দুপুরে র‌্যাব ৪ এর সিনিয়র সহকারী পরিচালক সাজেদুল ইসলাম এ তথ্য জানান।

[৩] গ্রেফতারকৃতরা হলো, মানিকগঞ্জের মো. পাপ্পু মোল্লা (২৬) ও মো. নাহিদ (২১) এবং গাইবান্ধার মো. রিমন (২০) ও মো. রাকিব (১৯)। মুক্তিপণ আদায়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোনসহ অপহৃত খোকনকে (২১) উদ্ধার করা হয়েছে।

[৪] সাজেদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ২০ জুন ভিকটিম তার বোনের বাড়ি আশুলিয়ায় বেড়াতে আসেন। ২৩ জুন বোনের বাসা থেকে ঘুরতে বের হলে রাত ৮টা ৫০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকা থেকে তিনি অপহরণের শিকার হন। অপহরণকারীরা ভিকটিমের চোখ বেঁধে বিভিন্ন জায়গায় নিয়ে যায়।

[৫] একপর্যায়ে একটি বাসায় নিয়ে অপহরণকারীরা ভিকটিমকে বেধড়ক মারধর করতে থাকে। তার কান্নার শব্দ মোবাইলে ধারণ করে বোনকে শোনানো হয় এবং মুক্তির জন্য এক লাখ টাকা দাবি করা হয়। মুক্তিপণ না দিলে ভিকটিমকে মেরে ফেলে লাশ গুম করার হুমকি দেওয়া হয়।’

[৬] র‌্যাব-৪জিজ্ঞাসাবাদে জানত পারে ‘অপহরণকারীরা একটি সংঘবদ্ধ চক্র এবং তারা সবাই পাপ্পু কিশোর গ্যাংয়ের সদস্য। তারা ভিকটিমকে মারধর করে গুরুতর জখম করে। জিজ্ঞাসাবাদে তারা আরও জানায় যে, তারা দীর্ঘদিন ধরে ঢাকার আশুলিয়া, সাভার, ধামরাই থানা এলাকাসহ আশেপাশের এলাকায় নানা কৌশলে ডাকাতি, ছিনতাই ও অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়