শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ০২:৩৬ রাত
আপডেট : ২৫ জুন, ২০২১, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক সপ্তাহে ঢাকায় সংক্রমণ বেড়েছে ১১৪ শতাংশ, হাই রিস্কে রয়েছে ৪০ জেলা

শিমুল মাহমুদ: [৩] ১৪ থেকে ২০ জুন- এই এক সপ্তাহের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিবেচনায় দেশের সংক্রমণ পরিস্থিতি নিয়ে গত মঙ্গলবার (২২ জুন) একটি প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিবেদনে বলা হয়েছে, দেশে সংক্রমণের ২৪তম সপ্তাহে সব বিভাগে নতুন শনাক্তের হার বেড়েছে।

[৪] প্রতিবেদনে বলা হয়, চলতি বছর বাংলাদেশে সংক্রমণের ২৪তম সপ্তাহে (গত এক সপ্তাহে) সংক্রমণের দিক দিয়ে ঢাকা বিভাগের পরের অবস্থানেই রয়েছে রংপুর বিভাগ, সেখানে সংক্রমণ বেড়েছে ৮৬.৭ শতাংশ। এরপর রয়েছে ময়মনসিংহ বিভাগ, শনাক্ত বেড়েছে ৬১.৯ শতাংশ। বরিশাল বিভাগে ৪৯.৬ শতাংশ, খুলনা বিভাগে ৪৯.৩ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ৪২.২ শতাংশ, সিলেট বিভাগে ২০.৬ শতাংশ এবং রাজশাহী বিভাগে শনাক্ত বেড়েছে ১২.৯ শতাংশ।

[৫] বিশেষজ্ঞদের কেউ কেউ বর্তমান পরিস্থিতিকে করোনার থার্ড ওয়েভ বললেও অনেকে বলছেন, দ্বিতীয় ঢেউয়ের পরিধি বেড়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ