শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০৭:২৩ বিকাল
আপডেট : ২৪ জুন, ২০২১, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় ছাত্রলীগ নেতার দুই হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: [২] পটুয়াখালীর কলাপাড়ায় হাসান গাজী (৩৫) নামের ছাত্রলীগ নেতার দুই হাতের কব্জি বরাবর রগ কর্তন করেছে দুর্বৃত্তরা।

[৩] বৃহস্পতিবার দুপুরে বাসস্ট্যান্ডের চৌরাস্থায় ফেলে প্রকাশ্যে তাকে বেধড়ক কোপানো হয়েছে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছেন। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত হাসান গাজী উপজেলার চাকামইয়া ইউনিয়নের মো.খালেক গাজীর পুত্র। সে ইউনিয়ন ছাত্রলীগ’র সিনিয়র সহ-সভপতি বলে জানা গেছে।

[৪] এদিকে এমন সন্ত্রসী কর্মকাণ্ডে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থি নিয়ন্ত্রণে আনে। তবে এঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে না পারলেও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুইটি দেশীয় অস্ত্র (চল) উদ্ধার করেছে পুলিশ।

[৫] কলাপাড়া হাসপাতালের চিকিৎসক কামরুন্নাহার মিলি সাংবাদিকদের জানান, হাসানের দুই হাতের কব্জি বরাবর রগ কেটে গেছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

[৬] কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেফতারে অভিযান চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ