শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০৬:৩৯ বিকাল
আপডেট : ২৪ জুন, ২০২১, ০৬:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে আটক ১৮

তৌহিদুর রহমান : [২] ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ জন চিন্হিত অপরাধীকে আটক করেছে। বৃহস্পতিবার রাত থেকে সকাল এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

[৩] আটকৃতরা হলেন- শহরের পশ্চিম মেড্ডার পাভেল (২৪), ঘাটুরার রুবেল (১৮), আপেল (৩২), আখাউড়ার দূর্গাপুরের বাপ্পি আহমেদ (২২), রাসেল (১৯), মধ্যপাড়া জুবলী রোডের হৃদয় হোসেন (২০), মানিক (২০), পাইকপাড়ার জুয়েল (২৮), মালিহাতার জসিম ওরফে সোহাস (২০), শিমরাইলকান্দির হৃদয় মিয়া (২০), জুয়েল (৩৩), সাকিব (২০), জাদুঘরের রাজু আসলাম (২০) সানি (২৪), ঘাটুরার শামীম (২২), পূর্ব মেড্ডার ইউসুফ (২৪), রাকিব (২০) ও পুনিয়াউটের লিগানি (২৩)।

[৪] ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, অভিযানে আটকরা সবাই চিহ্নিত অপরাধী।

[৫] আটক সবার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। মামলা দিয়ে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। সূত্র: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়