শিরোনাম
◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০৩:৩৬ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২১, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বিজ্ঞাপন বন্ধ করতে বলল সরকার

মনিরুল ইসলাম: [২] আলোচিত ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বিজ্ঞাপনটি বন্ধ করতে গণমাধ্যমে চিঠি পাঠিয়েছে তথ্য অধিদপ্তর।

[৩] পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশে এ ধরনের বিজ্ঞাপন প্রচার না করার অনুরোধ করেছে তথ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার দেশের সব পত্রিকা, টেলিভিশন ও অনলাইন সংবাদ মাধ্যমে এই চিঠি পাঠানো হয়েছে।

[৪] প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সুপারিশ বাস্তবায়নের বিষয়ে তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে। আমরা পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে আলাদা আলাদা করে চিঠি পাঠিয়েছি।

[৫] সরকারি কোনো কর্মকর্তা ও কর্মচারীর দাপ্তরিক কাজের ব্যর্থতা হিসেবে পার্বত্য চট্টগ্রাম এলাকায় পদায়ন করা হয়- এমন প্রচার বন্ধে গত ২৪ ফেব্রুয়ারি তথ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলে সংসদীয় কমিটি।

[৬] পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির যুক্তি, এই ধরনের প্রচার একটি এলাকা সম্পর্কে সারাদেশের মানুষের মধ্যে বিরূপ ধারণা সৃষ্টি করতে পারে। সে কারণে এ ধরনের প্রচারণা বন্ধ হওয়া দরকার।

[৭] সরকারি কোনো কর্মকর্তা ও কর্মচারীর দাপ্তরিক কাজের ব্যর্থতা হিসেবে পার্বত্য চট্টগ্রাম এলাকায় পদায়ন করা হবে এ জাতীয় প্রচার-প্রচারণা বন্ধ করতে তথ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয় বৈঠকে।

 

  • সর্বশেষ