শিরোনাম
◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান ◈ বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় ডলার পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক, বেড়েছে দ্বিগুণ সীমা ◈ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ◈ স্বপ্নপূরণ হ‌লো না বাংলা‌দে‌শের, ড্র হলো সিলেট টেস্ট, সিরিজ পে‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর ◈ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত হতে পারেনি ঢাকা ◈ ট্রাম্পের সোশ্যাল পোস্টের মাধ্যমে মোদির প্রশংসা প্রচারে মাসে ৭৫ হাজার ডলারে লবিং ফার্ম নিয়োগ ভারতের!

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০৭:৪০ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২১, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে নীরব মোদির আবেদন খারিজ ব্রিটেনের হাইকোর্টে

রাশিদুল ইসলাম : [২] ব্রিটেনের আদালতের আদেশের বিরুদ্ধে আবেদন করার অনুমতি চেয়েছিলেন ভারতের কোটিপতি হীরা ব্যবসায়ী মোদি। কিন্তু আদালত তার আর্জি প্রত্যাখ্যান করেছে। ৫০ বছর বয়সি নীরব ২০১৯ এর ১৯ মার্চ গ্রেফতার হওয়ার পর দক্ষিণ পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ জেলেই বন্দি আছেন। ব্রিটিশ স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল এপ্রিলে নীরবকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেন। দি ওয়াল

[৩] ব্রিটিশ হাইকোর্টের বিচারক নীরবের পক্ষ থেকে আবেদনের স্বপক্ষে জমা দেওয়া নথিপত্রের ওপর সিদ্ধান্ত নিয়ে স্থির করেছেন যে, গত ফেব্রুয়ারিতে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটস কোর্ট ব্যাঙ্ক জালিয়াতি ও বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে বিচারের জন্য তাকে ভারতে প্রত্যর্পণের অনুকূলে যে সিদ্ধান্ত নিয়েছিল, তাকে চ্যালেঞ্জ জানানোর, তার বিরুদ্ধে আবেদন জানানোর কোনও ভিত্তিই নেই।

[৪] নীরব অবশ্য আইনি গাইডলাইন অনুসারে এরপরও মৌখিক আবেদন জানানোর সুযোগ পাবেন ৫টি কাজের দিনের মধ্যে।

[৫] নীরব পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) ১৩৫০০ কোটি টাকা জালিয়াতির ঘটনায় ভারতে ওয়ান্টেড। পিএনবি কেলেঙ্কারি গোটা ভারতের ব্যাঙ্কিং শিল্পকে নাড়া দিয়েছিল। তা জানাজানি হওয়ার কয়েক সপ্তাহ আগেই ২০১৮র জানুয়ারির প্রথম সপ্তাহে নীরব, মেহুল চোকসিরা ভারত ছাড়েন। নীরব, মেহুল মিলে সরকারি ব্যাঙ্কের কর্তাদের ঘুষ দিয়ে লেটার্স অব আন্ডারটেকিং বের করেন। তার ভিত্তিতেই বিদেশের ব্যাঙ্ক থেকে লোন বের করেন তারা। সেই লোন শোধ হয়নি। যে ব্যাঙ্ককর্তারা দুজনকে সাহায্য করেছিলেন, তারা ওই লেটার অব আন্ডারটেকিংয়ের তথ্য পিএনবির ব্যাঙ্কিং সফটওয়ারে তোলেননি। ফলে পুরো জালিয়াতিটা দীর্ঘদিন জানাই যায়নি। ১৩৫০০ কোটি টাকা ব্যাঙ্ক গ্যারান্টি শোধ না হওয়ায় ব্যাঙ্কের ঘাড়েই তার দায় এসে পড়ে।

[৬] ফেব্রুয়ারির রায়ে ডিস্ট্রিক্ট জজ স্যাম গুজি বলেছিলেন, হীরা ব্যবসায়ীকে ভারতের আদালতে জবাবদিহি করতে হবে। ব্রিটিশ আইনে প্রত্যর্পণ ঠেকানোর যেসব বিধিনিয়ম আছে, সেগুলি তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিচারক আরও বলেন, পিএনবিকে প্রতারণার চক্রান্তে নীরবকে দোষী ঘোষণা করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ আছে, তিনি পুরোপুরি নিশ্চিত।

[৭] এদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জানিয়েছে, তারা বিজয় মাল্য, নীরব মোদী , মেহুল চোকসির আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় তাদের বাজেয়াপ্ত বা হেফাজতে নেওয়া সম্পত্তির একাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও কেন্দ্রকে হস্তান্তর করেছে। ওদের ১৮১৭০.২২ কোটি টাকা অর্থমূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। তার মধ্যে ৯৩৭১.১৭ কোটি টাকা সরকারের ঘরে দিয়েছে ইডি।

  • সর্বশেষ