শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৮:১৯ রাত
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও রুহুল আমিন গাজিসহ গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তি দাবি

শাহানুজ্জামান টিটু: [২] ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজে কার্যনির্বাহী কমিটির সভায় অবিলম্বে গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়।

[৩] সভার ডিইউজে নেতৃবৃন্দ, বিএফইউজের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজিসহ গ্রেফতারকৃত সকল সাংবাদিকের মুক্তি, প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, দৈনিক আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, সিএসবি, চ্যানেল ওয়ানসহ সকল বন্ধ গণমাধ্যম খুলে দেয়া, সাংবাদিকদের বকেয়া পাওনাদি পরিশোধ, চাকুরিচ্যুত সাংবাদিকদের চাকরিতে পুনর্বহাল এবং ঈদের আগে সাংবাদিকদের বেতনাদি ও বোনাস পরিশোধের দাবি জানান।

[৪] বুধবার (২৩ জুন) ডিইউজে কার্যালয়ে ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতি অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ এসব দাবি জানান।

[৫] ডিইউজের সভাপতি কাদের গনির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ডিইউজের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি শাহীন হাসনাত ও রাশেদুল হক, কোষাধ্যক্ষ গাজী আনোয়ারুল হক (গাজী আনোয়ার), সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জনকল্যান সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা, দফতর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর, নির্বাহী সদস্য শহীদুল ইসলাম জেসমিন জুঁই, রফিক লিটন, টাইম নিউজের ইউনিট চিফ আবুল কালাম আজাদ, অন্যদিগন্তের ইউনিট চিফ মোহাম্মদ মাসুদ, সমাচার ইউনিট চিফ আবু হানিফ, দিনের আলোর ইউনিট চিফ জুলফিকার হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ