শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৭:৪২ বিকাল
আপডেট : ২৪ জুন, ২০২১, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫ দিনের রিমান্ডে নাসির-অমি, রিমান্ড দিলে আমি বাঁচব না, আদালতে নাসির

মাসুদ আলম: [২] করোনার আগে ৯ দিন আমি হাসপাতালে ভর্তি ছিলাম। দয়া করে আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিন। বুধবার ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় চিত্রনায়িকা পরীমনির মামলায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসানের আদালতে রিমান্ড শুনানিকালে আদালতকে এমন অনুরোধ করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।

[৩] এসময় নাসির বলেন, ‘স্যার আমার বয়স ৬৫ বছর। আমি এজমাসহ বিভিন্ন রোগে ভুগছি। আমি একজন সমাজসেবক। তাছাড়া আমি উত্তরা ক্লাবের সভাপতি ছিলাম। সাভার বোট ক্লাবের সদস্য। আমি কোনো ঝামেলায় ছিলাম না। তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিন রিমান্ডের আদেশ দিয়ে পুলিশকে বলেন, সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং এ সংক্রান্ত উচ্চ আদালতের নির্দেশনা মানতে হবে।

[৪] এর আগে বিমানবন্দর থানার মাদক মামলায় বুধবার ৭ দিনের রিমান্ড শেষে নাসির-অমিকে আদালতে হাজির করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়