শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৩:৫১ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামীকাল থেকে ঠাকুরগাঁওয়ে ৭ দিনের লকডাউন

জেরিন আহমেদ: [২] বৃহস্পতিবার (২৪ জুন) থেকে এই লকডাউন কার্যকর হবে। বুধবার (২৩ জুন) দুপুরে করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান একসভায় এ ঘোষণা দেন।

[৩] সেখানে বলা হয়, বৃহস্পতিবার থেকে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি খাবার ও ওষুধের দোকান ছাড়া দোকানপাট ও শপিংমলও বন্ধ থাকবে বলে সভায় জানানো হয়।

[৪] এদিকে জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ১৪৪টি নমুনা পরীক্ষায় ৫৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

[৫] গত বছরের ১১ এপ্রিল ঠাকুরগাঁওয়ে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়। জেলায় এ পর্যন্ত দুই হাজার ৪১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন এক হাজার ৬৫০ জন। সূত্র: জাগো নিউজ, ডিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়