শিরোনাম
◈ বাংলাদেশিসহ বিদেশিদের জন্য দুঃসংবাদ : স্পন্সরশিপ ভিসার নতুন আবেদন স্থগিত করলো কানাডা ◈ ‌বিতর্ক আর্জেন্টিনার পিছু ছাড়ছে না, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা ◈ স্থানীয় নির্বাচনে কড়াকড়ি: ঋণখেলাপির জামিনদার হলেও বাতিল হবে প্রার্থিতা, নতুন বিধান আনছে ইসি ◈ যেকোনো সময় কাঁপতে পারে ঢাকা, ভয়াবহ ভূমিকম্পের সতর্কবার্তা বিশেষজ্ঞদের ◈ জিয়াউর রহমানকে হত্যার পর সেদিন কী ঘটেছিল? ◈ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ◈ '১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি' বলা ভাইরাল সুহিকে আগেই টিসি দেওয়া হয়েছিল, থানায় মাইলস্টোনের জিডি ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন: শামা ওবায়েদ ◈ বাংলাদেশে ‘কনে খোঁজার’ অবৈধ ঘটকালি নিয়ে চীনের সতর্কবার্তা ◈ অর্থ পাচার বন্ধ হলে অনেক সমস্যা সমাধান সম্ভব ছিল: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৩:৩৫ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে লকডাউন আরও এক সপ্তাহ বাড়লো

মঈন উদ্দীন, জেরিন আহমেদ : [২] রাজশাহী সিটি করপোরেশন এলাকায় চলমান ‘সর্বাত্মক লকডাউন’ এর সময়সীমা বাড়িয়ে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। বুধবার বেলা ৩টায় জেলা প্রশাসক আবদুল জলিল তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

[৩] তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এখন যেসব বিধিনিষেধ আছে, সেগুলোও আগামী এক সপ্তাহ বলবৎ থাকবে। তবে নতুন করে যুক্ত করা হয়েছে যে, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে এই আদেশের আওতা বহির্ভুত থাকবেন।

[৪] রাজশাহীর জনপ্রতিনিধি এবং স্বাস্থ্যবিভাগের সঙ্গে পরামর্শ করে লকডাউন বাড়ানো হলো বলেও জানান জেলা প্রশাসক।

[৫] চাঁপাইনবাবগঞ্জে করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর রাজশাহীতে সংক্রমণ বাড়তে থাকলে গত ১০ জুন রাতে জরুরি বৈঠক ডেকে রাজশাহীতে ১১ জুন বিকাল থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়। সেই লকডাউনের সময়সীমা ছিলো ১৭ জুন মধ্যরাত পর্যন্ত।

[৬] তবে সংক্রমণ না কমায় আগের দিন লকডাউনের সময়সীমা বাড়িয়ে ২৪ জুন পর্যন্ত করা হয়। কিন্তু সংক্রমণ ও মৃত্যু এখনও না কমায় লকডাউন আবারও এক সপ্তাহ বাড়ানো হলো। ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এই লকডাউন থাকবে। এ সময়ের মধ্যে রাজশাহীর সকল উপজেলা থেকে মহানগর বিচ্ছিন্ন থাকবে।

[৭] রাজশাহীতে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৫০ শতাংশের ওপরে উঠে যাওয়ায় লকডাউন দেয়া হয়। এখন সংক্রমণের হার ওঠানামা করছে। কিন্তু মৃত্যু কমছে না। হাসপাতালেও এখন প্রতিদিন রাজশাহী থেকে ৪০ থেকে ৪৫ জন রোগী ভর্তি হচ্ছেন। রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে লকডাউন শুরুর পরদিন ১২ জুন সংক্রমণের হার ছিল ৫৩ দশমিক ৬৭ শতাংশ। সর্বশেষ ২২ জুন সংক্রমণের হার পাওয়া গেছে ৩৩ দশমিক ০৪ শতাংশ।

[৮] লকডাউন শুরুর পরও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতি ২৪ ঘণ্টায় ১২ থেকে ১৬ জন পর্যন্ত মারা যাচ্ছেন। এর প্রায় অর্ধেক ব্যক্তিরই বাড়ি রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়