শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ১০:৫০ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২১, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসি ও রোনালদো আগামী মওসুমে বার্সেলোনায় খেলবেন, দাবি স্প্যানিশ সংবাদমাধ্যমের

স্পোর্টস ডেস্ক : [২] আগামী মওসুমে কি ক্রিশ্চিয়ানো রোনারদো এবং লিওনেল মেসি একই দলে খেলবেন? এমন এক জল্পনা কিন্তু রীতিমতো পালে হাওয়া পেয়েছে। স্পেনের সংবাদমাধ্যম এএস-এর দাবি, বার্সেলোনার প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা দুই চির প্রতিদ্বন্দ্বীকে একসঙ্গে খেলাতে চান। দীর্ঘ দেড় দশক পরে এখনও ফুটবল বিশ্ব দু’ ভাগে বিভক্ত। একদল মনে করেন লিওনেল মেসি বিশ্বের সেরা ফুটবলার। আর এক দল অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনারদোর সমর্থনে গলা ফাটান।

[৩] স্পোর্টিং লিসবন থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদ হয়ে বর্তমানে জুভেন্টাসে খেলা রোনালদো আগামী মওসুমে কোথায় যান তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে গোটা কেরিয়ারটা কাতালুনিয়ার ক্লাবে খেলা মেসিকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও তাকে ধরে রাখতে মরিয়া ক্লাব কর্তারা।

[৪] এএস বলছে, মেসির বার্সায় কথা পাকা হয়ে গেছে। এবার রোনালদোকে আনার অপেক্ষা। দুই বিশ্বসেরাকে একসঙ্গে খেলানো নাকি লাপোর্তার জীবনের সবথেকে বড় স্বপ্ন। সেই স্বপ্ন সত্যি করতে ঢালাও অর্থ দিতে রাজি তিনি। যে কেউই অবশ্য রাজি হবে।

[৫] শুধু ফুটবলের দিক থেকে নয়, ব্র্যান্ডিংয়ের দিক থেকে বার্সেলোনা যে সর্বকালীন রেকর্ড ভেঙে দেবে তা বলার অপেক্ষা রাখে না। শুধু একবার ভাবুন, মেসির ঠিকানা লেখা ক্রসে হেড করে গোল করছেন রোনালদো। অথবা রোনালদোর থ্রু পাসে ছোট্ট চিপে বল জালে জড়াচ্ছেন মেসি। অবশ্য এখনও আলোচনার স্তরেই আছে সবটা। - এএস স্পেন/ আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়