শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৯:৩০ রাত
আপডেট : ২২ জুন, ২০২১, ০৯:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএল নয় বাংলাদেশ সফরে আসছেন বাটলার

নিজস্ব প্রতিবেদক: [২]ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) না খেলে বাংলাদেশের বিপক্ষে খেলবেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জস বাটলার। বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।

[৩] স্থগিত হওয়া আইপিএল যখন চলবে তখন আন্তর্জাতিক সিরিজে অংশ নিবে জাতীয় দলগুলো। সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়ানোর কথা জনপ্রিয় এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো। ঠিক ওই সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে ইংল্যান্ডের বাংলাদেশ ও পাকিস্তান সফর করার পরিকল্পনাও রয়েছে।

[৪] এক সাক্ষাতকারে বাটলার বলেন, আইপিএল চলাকালীন সময় আন্তর্জাতিক ম্যাচগুলো থাকে না। তাই টুর্নামেন্টে খেলতেও তেমন সমস্যা হয় না। যখনই আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ আসছে তখন অবশ্যই আমি ইংল্যান্ডকে বেছে নিবো।

[৫] আইপিএলের এবারের আসরে রাজস্থান রয়্যালের হয়ে অংশ নিয়েছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ব্যাট হাতে ফর্মেও ছিলেন তিনি। স্থগিত হবার আগে ৭ ম্যাচে ২৫৪ রান তুলেছিলেন। ৩৬.২৮ গড়ে স্ট্রাইক রেট ছিল ১৫৩.০১। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১২৪ রানের ইনিংস এসেছিল বাটলারের ব্যাট থেকে। [৬]আগেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ক্রিকেট বিভাগের পরিচালক অ্যাশলে জাইলস জানিয়ে ছিলেন, দেশের হয়ে খেলাকেই প্রাধান্য দিতে হবে। জোফরা আরচার, বেন স্টোকসরাও বাটলারের পথেই হাঁটবেন বলে ধারনা করা হচ্ছে। - বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়