শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৭:৫৩ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২১, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদুল আজহাকে সামনে রেখে সক্রিয় জাল টাকা চক্র, ৫০ লাখ জাল নোটসহ ইঞ্জিনিয়ার গ্রেপ্তার

মাসুদ আলম: [২] মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বলেন, সোমবার গভীর রাতে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ ২৮ হাজার জাল টাকা নোট ও তৈরির সরঞ্জাম চক্রের সদস্য নাইমুল হাসান তৌফিককে গ্রেপ্তার করে র‌্যাব। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। একটি বিলাসবহুল বাড়িতে ভাড়া থেকে জাল নোট তৈরি করত। কয়েকটি সিন্ডিকেটের মাধ্যমে তৈরি হয় এই জাল টাকা। যেখানে একটি পক্ষ জাল টাকার কাগজ, রাঙতাসহ নিরাপত্তার সরঞ্জাম সরবরাহ করে থাকে। টাকা তৈরির পরে তা বিক্রি করা হয় সরাসরি ও অনলাইনে।

[৩] তিনি আরও বলেন, এই চক্রের সঙ্গে জড়িত আরও দুই জনের সন্ধান পেয়েছেন র‌্যাব। তৌফিক প্রায় তিন বছর ধরে এই কাজ করে আসছিল। প্রতি এক লাখ টাকা জাল নোটের বান্ডিল ২৫ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি করত। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন গরুর হাটসহ অন্যান্য বাজারে সরবরাহ করার জন্য এই বিপুল পরিমাণ জাল টাকা তৈরি করা হয়েছিল। ইতোমধ্যে তাদের মাধ্যমে শতাধিক চালানে কোটি টাকারও বেশি জাল টাকা ছড়িয়ে পড়েছে বাজারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়