শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৫:১৪ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২১, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় কাজের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

তৌহিদুর রহমান : [২] ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি ফ্ল্যাট বাসার বাথরুম থেকে রাহিমা (১২) নামের এক কাজের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে পাইকপাড়া বোর্ডিং মাঠের সংলগ্ন রওশন আলীর বাসায় এ ঘটনা ঘটে।সে এ বাসায় কাজ করতেন। রাহিমা উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়ায় মায়ের সাথে নানার বাড়িতে থাকতেন। রাহিমা সিলেট জেলার মৃত গোলাপ রব্বানীর মেয়ে।

[৩] রহিমার পরিবার ও স্হানীয়রা জানায়, পরিবারে অভাব-অনটনের কারণে ১২ বছর বয়সে রাহিমাকে শহরের পাইকপাড়ার রওশন আলীর বাসায় কাজে পাঠিয়ে দেয়। বছরে দুই বার করে রাহিমাকে বাড়িতে আসলেও গত ৬মাসে তাকে বাড়িতে আসতে দেয়নি বাসার মালিক। সোমবার রাতে খবর আসে রাহিমা নাকি বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রাহিমার মৃত্যু যে ভাবেই হোক না কেন তার সঠিক তদন্ত হওয়া দরকার।

[৪] এব্যাপারে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরানুল ইসলাম জানান, রাতে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করছি। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়