শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৪:৩৫ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২১, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বজুড়ে সাড়ে ৫ কোটি ডোজ ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলোকে দেবে এক কোটি ৬০ লাখ

আসিফুজ্জামান পৃথিল: [২] এই সাড়ে ৫ কোটি ভ্যাকসিনের ৭৫ শতাংশই যাবে কোভ্যাক্স প্রকল্পের আওতায় লাতিন আমেরিকা, ক্যারাবিয়ান, এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বের বিভিন্ন দেশকে আট কোটি টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর আগে চলতি মাসের শুরুর দিকে প্রথম দফায় আড়াই কোটি টিকা সরবরাহের পরিকল্পনার কথা জানানো হয়। এই প্রতিশ্রুতির বাইরে বাইডেন ফাইজার থেকে ৫০ কোটি ডোজ টিকা কিনবেন বলে ঘোষণা দিয়ে রেখেছেন। ভবিষ্যতে এসব টিকা বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে বিতরণ করা হবে। হিমালয়ান টাইমস

[৩] ৩ জুন হোয়াইট হাউস আড়াই কোটি টিকা বণ্টনের ঘোষণা দিয়েছিল। তাতে এশিয়ার দেশগুলোর জন্য ৭০ লাখ টিকা বরাদ্দ রয়েছে। এর মধ্যেও বাংলাদেশকে রাখা হয়েছে। হোয়াইট হাউসের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী দ্বিতীয় দফায় ঘোষণা করা সাড়ে পাঁচ কোটি ডোজ টিকার মধ্যে ৪ কোটি ১০ লাখ টিকা বিতরণ হবে কোভ্যাক্সের আওতায়। এনবিসি

[৪] এর মধ্যে কোভ্যাক্স থেকে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর জন্য প্রায় ১ কোটি ৪০ লাখ, এশিয়ার দেশগুলোর জন্য প্রায় ১ কোটি ৬০ লাখ এবং আফ্রিকার দেশগুলোর জন্য ১ কোটি ডোজ টিকা বরাদ্দ রয়েছে। আর ১ কোটি ৪০ লাখের মতো টিকা আঞ্চলিক অগ্রাধিকারের’ভিত্তিতে সরাসরি দেওয়া হবে বিভিন্ন দেশে। এই তালিকায় রয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইউক্রেন, ভিয়েতনামসহ ৩০টি দেশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়