শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৯:০৩ সকাল
আপডেট : ২২ জুন, ২০২১, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউরো কাপে রাশিয়াকে ৪-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় ডেনমার্ক

স্পোর্টস ডেস্ক : [২] রাশিয়া পারলো না। ডেনমার্কের কাছে খুব সহজে হার মেনে মাঠ ছাড়লো তারা। ফলে ইউরো কাপের গ্রুপ ‘বি’ থেকে বেলজিয়ামের সঙ্গে শেষ ষোলোর টিকিট পেল ডেনমার্ক।

[৪] সোমবার (২১ জুন) কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে রাশিয়ার বিপক্ষে ৪-১ গোলের বড় জয় প্রি-কোয়ার্টারের টিকিট এনে দিয়েছে ড্যানিশদের। একই সময়ে শুরু হওয়া গ্রুপের অন্য ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারায় বেলজিয়াম। এতে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় উঠে বেলজিয়াম।

[৪] অন্যদিকে ডেনমার্ক, ফিনল্যান্ড ও রাশিয়ার পয়েন্ট দাঁড়ায় সমান ৩ করে। গোল পার্থক্যে দ্বিতীয় হয় ডেনমার্ক। তৃতীয় হওয়া ফিনল্যান্ডের আশা এখন ছয় গ্রুপের তৃতীয় স্থান পাওয়া দলগুলোর সেরা চারটির একটি হয়ে পরের ধাপে যাওয়ার।

[৫] রাশিয়া দ্বিতীয় ও ডেনমার্ক সবার নিচে থেকে শুরু করেছিল গ্রæপের শেষ রাউন্ডের লড়াই। অথচ বড় হারে আসর থেকে বিদায় নিতে হলো রাশিয়াকে। আর রাশিয়ার মুখোমুখি হওয়ার আগে যে ডেনমার্কের কোনো পয়েন্টই ছিল না, তারাই দিন শেষে বেলজিয়ামের সঙ্গে পৌঁছে গেল শেষ ষোলোতে।- গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়