শিরোনাম
◈ অল্প সময়ে বেশি ফলন, কৃষকের আগ্রহ বাড়ছে মুড়িকাটা পেঁয়াজে ◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি ◈ আজ রাতেই অন্ধ্র উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০১:০৯ রাত
আপডেট : ২২ জুন, ২০২১, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবি লিও ক্লাবের নতুন কমিটি গঠন

জবি প্রতিনিধি : [২] মানবসেবা এবং নেতৃত্ব গঠনের উদ্দেশ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের ২০২১-২২ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (২০ জুন) গঠিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের সাবেক সহ-সভাপতি লিও একরামুল হক এরফান।

[৩] অন্যান্য পদে সহ-সভাপতি লিও মিনার আল হাসান ,সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লিও রাওফুন সিনথি এবং ট্রেজারার (কোষাধ্যক্ষ) পদে লিও আবদুর রহমান রিয়াদ নির্বাচিত হয়েছেন।

[৪] গতকাল রাজধানীর ধানমন্ডিতে একটি হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে ও প্রত্যক্ষ ভোট গ্রহণ শেষে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়। সসম্পূর্ণ গণতান্ত্রিক নিয়মে ভোটাভুটি শেষে নির্বাচিত সদস্যকে মনোনীত বলে ঘোষণা প্রকাশ করা হয়।

[৫] জানা যায়, ২০১৯ সালে লায়ন্স ক্লাব অফ ঢাকা লালমাটিয়ার অভিভাবকত্বে আত্নপ্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাব।প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন মানবসেবামূলক ও সামাজিক কাজে অংশগ্রহণ করে আসছে‌।

[৬] সংগঠনের উপদেষ্টা লায়ন আবদুর রাজ্জাক নতুন কমিটি সম্পর্কে বলেন, লিও ক্লাব একটি আন্তর্জাতিক সেবা সংগঠন। মানবসেবার ব্রত নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাব ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করে। তারই ধারাবাহিকতায় গতকাল প্রত্যক্ষ ভোটাভুটি প্রক্রিয়ায় নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটি তাদের কার্যক্রমে মাধ্যমে মানুষের পাশে থাকবে এবং সবার মাঝে মানবসেবার আদর্শ ছড়িয়ে দিবে এই আশাবাদ রাখি। সবার জন্য অনেক শুভকামনা।

[৭] নব নির্বাচিত সভাপতি লিও একরামুল হক এরফান বলেন ,আমরা লিও ক্লাবের মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের সেবা করা এবং পাশাপাশি নেতৃত্বগুণ ও সহযোগিতার মাধ্যমে লিও ক্লাবের কার্যক্রম ছড়িয়ে দিতে চাই। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাব কে অনন্য জায়গায় নিয়ে যেতে ক্লাবের সবাই একসাথে কাজ করবো।

  • সর্বশেষ