শিরোনাম
◈ বছরে ১২ হাজার কোটি টাকার বেশি ব্যয়, ঈদের আগে দুই জেলায় মিলবে ফ্যামিলি কার্ড ◈ জাতীয় পার্টি দাবি করেছে, দলটিকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ইংল‌্যা‌ন্ডের কা‌ছে ৫১ রা‌নে হার‌লো শ্রীলঙ্কা ◈ রাজধানীর কলাবাগানে বিএনপি নেতা গুলিবিদ্ধ ◈ হাসিনার ট্র্যাডিশন ভেঙে দলীয় প্রতীক বা কারও ছবি ছাড়াই ভাষণ দিলেন তারেক রহমান ◈ কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন ◈ জাপানমুখী কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, আসছে ৭ দিনের কর্মপরিকল্পনা ◈ পে-স্কেলের দাবি: প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার দাবি ◈ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার সিদ্ধান্ত ◈ আরও ৭১৩ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৪:০৯ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় সিএনজি চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার,পলাতক ৪

মো. বশির উদ্দিন:[২] রাজধানীর ডেমরায় ডিএমপি’র গোয়েন্দা (ওয়ারী) বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিমের অভিযানে সিএনজি চালিত অটোরিকশা চোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের সহযোগী আরও ৪ জন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।

[৩] সোমবার তাদের আদালতে পাঠায় গোয়েন্দা বিভাগ। রোববার দিনগত রাতে ডেমরার মীরপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে চোরাই সিএনজি বেচাকেনার সময় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দু’টি চোরাই সিএনজি উদ্ধার করা হয় যার অনুমান মূল্য অনুমান ১০ লক্ষ টাকা।

[৪] গ্রেফতারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন রূপগঞ্জ পশ্চিমপাড়া গ্রামের মৃত আহাদ আলীর ছেলে মো. বাচ্চু মিয়া, একই এলাকার মৃত আবেদ আলীর ছেলে মো. নুরুল ইসলাম ও ওই এলাকার মধ্যপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে মো. রাসেল বন্যা। পলাতক আসামিরা হলেন- উক্ত এলাকার গোয়ালপাড়া গ্রামের গলেগনি সাইদুর রহমান, মো. মহসিন, ঢাকার মিরপুর মডেল থানার ১০ নম্বর এলাকার মো. আবুল বাশার ও গাজীপুরের জয়দেবপুর থানাধীন চৌরাস্তা এলাকার মো. হানিফ। এ বিষয়ে রোববার রাতেই তাদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন গোয়েন্দা বিভাগ।

[৫] বিষয়টি নিশ্চিত করে ওই গোয়েন্দা টিমের এসআই ও অভিযোগকারী মো. বাবুল মিয়া বলেন, উক্ত আসামিরা সংঘবদ্ধভাবে ঢাকা জেলা ও আশপাশের এলাকা থেকে সিএনজি চুরি করে চেসিজ ও ইঞ্জিন নম্বর পরিবর্তন করে বিক্রি করে আসছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়