শিরোনাম
◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০১:১১ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ০১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

জেরিন আহমেদ: [২] রোববার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মো.হান্নান (৪১)। হাসপাতালের ১২ নম্বর হৃদরোগ বিভাগে তিনি মৃত্যুবরণ করেন।

[৩] নিহত বন্দী আনোয়ারার বারখাইন ইউনিয়নের পশ্চিম শোলকাটা এলাকার ছদর আলীর ছেলে।

[৪] কারাগার সূত্রে জানা যায়, আনোয়ারা থানার নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় কারাগারে ছিলেন মো.হান্নান। তার হাজতি নম্বর: ২৩৫১২/১৯।

[৫] চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, গত শনিবার ওই হাজতি কারাগারে অসুস্থবোধ করায় তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। একইদিন উন্নত চিকিৎসা জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে কারাগার কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সূত্র: বাংলা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়