শিরোনাম
◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার ◈ অদম্য টি-টোয়েন্টি কাপে সুযোগ না পেয়ে সা‌ব্বির রহমান ক্ষোভ ঝাড়‌লেন যে ভা‌বে 

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ১১:৩৯ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোট শুরুর ১ ঘণ্টা পর কেন্দ্রে গুলি ও বোমা বিস্ফোরণ

ডেস্ক নিউজ: পটুয়াখালীর বাউফল উপজেলায় ভোট শুরুর ১ ঘণ্টা পর কেন্দ্রে গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।সোমবার সকাল পৌনে ৯টার দিকে কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের হাইস্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে নৌকা মার্কার পক্ষে কর্মী-সমর্থকরা কেন্দ্রদখলের সময় চশমা মার্কার এজেন্টসহ কয়েক কর্মী-সমর্থক বাধা দেন। এদিকে নৌকার কর্মী-সমর্থকরা তাদের এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। এ সময় তিন রাউন্ড গুলি ও কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় চশমা মার্কার চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন লাভলুর ১০ কর্মী-সমর্থক আহত হন। এদের মধ্যে গুরুতর আহত রাশমোন দাশ (৪০) ও আতাউর রাব্বিকে (৩০) বাউফল হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার কারণে কিছু সময় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ছিল।চশমা মার্কার চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন লাভলু জানান, এ ঘটনার পর ওই কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রিয়াজুল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।এ ছাড়া কনকদিয়া ইউনিয়নের বীরপাশা ও গাবতলী সরকারি প্রাইমারি স্কুল কেন্দ্রে নৌকার পক্ষে ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল দেওয়ার খবর পাওয়া গেছে।যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়