শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৮:২৯ সকাল
আপডেট : ২১ জুন, ২০২১, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালের তৃতীয় দিন শেষে ভারত থেকে নিউজিল্যান্ড এগিয়ে

স্পোর্টস ডেস্ক : [২] বৃষ্টি বিঘ্নিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিনে ভারতের চেয়ে খানিকটা এগিয়ে থেকে দিন শেষ করলো নিউজিল্যান্ড।

[৩] ভারতের প্রথম ইনিংস ২১৭ রানে গুটিয়ে দেওয়া কিউইরা ৪৯ ওভারে ২ উইকেটে ১০১ রান তুলে দিন শেষ করেছে। এখনো ১১৬ রানে পিছিয়ে তারা।

[৪] আগের দিনের ৩ উইকেটে ১৪৬ রানে দিন শুরু করা ভারত কাইল জেমিসনের তোপে গুটিয়ে যায় দ্রুত। কোহলি আগের দিনের ব্যক্তিগত ৪৪ রানেই ফিরে যান। আজিঙ্কা রাহানে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেন। জেমিসন ৩১ রান খরচায় নেন ৫ উইকেট।

[৫] ডেভন কনওয়ে ও টম ল্যাথামের ব্যাটে নিউজিল্যান্ড দারুণ শুরু করে। উদ্বোধনী জুটিতে দুজন তুলে ফেলেন ৭০ রান। ৩০ রান করা ল্যাথামকে ফিরিয়ে যে জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। দিনের একেবারে শেষ বেলায় ৫৪ রান করা কনওয়েকে তুলে নেন ইশান্ত শর্মা। তাতে ম্যাচে ফেরার বার্তা থাকল ভারতের। [৬] তবে তুলনায় এগিয়ে থাকল নিউজিল্যান্ডই। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন (১২*) ও রস টেলর (০*) সোমবার নতুন দিনের খেলা শুরু করবেন। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়