শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০১:৫৭ রাত
আপডেট : ২১ জুন, ২০২১, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীপু তৌহিদুল: আবু ত্ব-হা: সরকারকে বিব্রত করা কেন?

দীপু তৌহিদুল: আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের ভক্তকুল এখনো চিৎকার করেই চলেছে। অথচ তার দিক থেকেই ঘোষণা করা হয়েছে, তিনি নাকি স্বেচ্ছায় দলেবলে আত্মগোপনে ছিলেন। এরপরে আবার খোঁচানোর মানে কী? মানে অবশ্যই আছে, সেটা হচ্ছে তাকে ওয়াজ-মাহফিলের জন্য সুপার হিট করা। আবু ত্ব-হাকে আমরা চিনতাম না, নিখোঁজ হওয়ার পর তার কিছু কিছু বক্তব্য কৌতূহলবশত ইউটিউবে দেখেছি। বাংলাদেশের আর পাঁচজন মাওলানার সঙ্গে তার বক্তব্যের কোনো পার্থক্য নজরে আসেনি, শুধু বাচনভঙ্গিটা ছাড়া।

দেশের আর পাঁচজন মাওলানা চিৎকার কিংবা রস ভরে দিয়েই করে কথা বলেন, আর তিনি ধীরে সুস্থে কথা বলেন, এর বেশি কোনো ভিন্ন সার নেই। ইউটিউবে শোনা বক্তব্য অনুযায়ী আবু ত্ব-হা খুব সাহসী ও শহীদ হলে কী পুরস্কার মেলে। যিনি এসব কথা বলতে পারেন, সেক্ষেত্রে তার নিজের স্বেচ্ছায় আত্মগোপনে থাকার কথাটাও ভক্তকূলের বিশ^াস করা উচিত। এদিকে আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের অফিশিয়াল পেইজে বিভিন্ন জন ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি বলাও হচ্ছে, ‘আবু ত্ব-হা শুধু একজন উস্তাদ নন, পুরো একটি শিক্ষা প্রতিষ্ঠান’ ইত্যাদি বলে বিজ্ঞাপন করা হচ্ছে জোরালোভাবে, যাতে তার ভক্তকূল বড় হতে থাকে। সরকারের উচিত হবেÑ আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের ‘ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় আত্মগোপন’ কাহিনিটা জনসম্মুখে উন্মোচন করে দেওয়া। এতে ভক্তকূলের উন্মাদনা থামবে। পাশাপাশি আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের আর্থিক ও বিবাহিত জীবনের ইতিহাস তুলে ধরা। সরকার বেহুদা বিব্রত হবে কীসের জন্য ? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়