শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০৬:০৩ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২১, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ৮২ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৪১, শনাক্তের হার ১৬.৩৮ শতাংশ

শাহীন খন্দকার, সাজিয়া আক্তার: [২] সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৮২(শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) মৃতদের মধ্যে পুরুষ ৫৫ ও নারী ২৭ জন। এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫৪৮ জনের। এ পর্যন্ত সারাদেশে মৃতদের ৯,৭১২ জন পুরুষ আর ৩,৮৩৬ জন নারী।

[৩] মৃতদের বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব ৩৮ জন, ১১-২০’র মধ্যে একজন, ২১-৩০’র মধ্যে দুইজন, ৩১-৪০’র মধ্যে নয়জন, ৪১-৫০’র মধ্যে এগারোজন, ৫১-৬০’র মধ্যে একুশজন। একদিনে ২২ হাজার ২৬২টি নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ২৩১টি। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৬.৩৮ শতাংশ। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলো ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জনের।

[৪] রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রেরিত বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ২হাজার ৫০৯ জন। এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন।

[৫] গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে বত্রিশজনসহ এপর্যন্ত মারা গেছে ৯৮৭ জন। এছাড়া ঢাকায় একুশজনসহ এপর্যন্ত মারা গেছেন ৭,৩৭৮। চট্টগ্রামে নয়জনসহ এপর্যন্ত মারাগেছেন ২,৫৯২জন। রাজশাহীতে বারোজনসহ এপর্যন্ত ৮৬৯ জন। বরিশালে একজনসহ এপর্যন্ত ৪০৪। সিলেটে দুইজনসহ এপর্যন্ত ৫০১ জন। রংপুরে একজনসহ এপর্যন্ত মারা গেছেন ৫৩২ জন এবং ময়মনসিংহে চারজনসহ এপর্যন্ত মারা গেছেন ২৮৫ জন।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে থাকে। সম্পাদনা: মেহেদী হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়