শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০৫:৫৮ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২১, ০৫:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোমবার থেকে দিল্লিতে পার্ক ও বার খুলবে, বাড়ানো হলো রেস্টুরেন্ট খোলার সময়সীমাও

রাকিবুল আবির: [২] সোমবার থেকে দিল্লি রাজ্যের সকল বার, পার্ক, পাবলিক গার্ডেন ও গল্ফ ক্লাব খোলা থাকবে। এছাড়াও রেস্টুরেন্টের সময়সীমাও ২ ঘণ্টা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কেজরিওয়াল সরকার। এনডিটিভি

[৩] বারগুলো সোমবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি পেয়েছে। তবে শর্ত হলো আসন সংখ্যা ৫০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। একই সঙ্গে রেস্টুরেন্টগুলো সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি পেয়েছে।

[৪] দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণহানীর মাত্রা ছিল ভয়াবহ। এছাড়াও মহামারি মোকাবেলায় উদাসীনতার কোনো পরিবর্তন ঘটেনি। আর তাই এমন চিন্তা-ভাবনা রাজ্যের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন গণস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। ইন্ডিয়া টাইম

[৫] দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকাল সাইন্সের প্রধান ড: রনদ্বীপ গুলেরিয়া জানান, করোনার দ্বিতীয় ঢেউ এর প্রভাব এখনও কাটেনি এবং আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ প্রভাব বিস্তার শুরু করতে পারে যা আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এমন অবস্থায় প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি করা এবং সামাজিক দুরত্ব বজায় রাখা। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়