শিরোনাম
◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ ◈ এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও মাল‌য়ে‌শিয়া ◈ আগামী বছ‌রের ১৮ মার্চ শুরু হচ্ছে পা‌কিস্তান সুপার লি‌গের দ্বাদশ আসর

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০৫:০২ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২১, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে করোনায় মোট আক্রান্ত ২১ হাজার ৮শ’ ৩৮ জন, মৃত্যু ৪শ’ ৫৩

আফরোজা সরকার: [২] বিভাগে রোববার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৫৮৮ জনের টেষ্ট করে নতুন করে ৮ জেলায় ২০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে রংপুর জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫৪ জন।

[৩] এ নিয়ে বিভাগে ১ লাখ ৪৩ হাজার ৫শ’ ৭৩ জনের টেষ্ট করে মোট ২১ হাাজার ৮শ’ ৩৮ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৪শ’ ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৮ হাজার ৭শ’ ৪৫ জন রোগী সুস্থ হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের দিনাজপুরে ৬৭, ঠাকুরগাঁয় ৫৬, কুড়িগ্রামে ২৬, রংপুরে ১৯, লালমনিরহাটে ১৫, গাইবান্ধায় ১০, পঞ্চগড়ে ৯ এবং নীলফামারী জেলায় ৫ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

[৪] বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ৬ হাজার ৯শ’ ৪৩ জন আক্রান্ত ও ১শ’ ৬৫ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৫ হাজার ৩শ’ ৯৭ জন আক্রান্ত ও ১০৫ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ২ হাজার ৩শ’ ৩৩ জন আক্রান্ত ও ৫৭ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৮শ’ ৭০ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৬শ’ ৭৫ জন অক্রান্ত ও ৩৮ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৪শ’ ৪১ জন আক্রান্ত ও ২৬ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ২শ’ ৮৮ জন আক্রান্ত ও ১৯ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮শ’ ৯১ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

[৫] এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৬৫৭ জন সহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১ লাখ ১৭ হাজার ৩শ’ ৬৪ জন। একই সময়ে ৪৬৭ জন সহ মোট ১ লাখ ১০ হাজার ৯শ’ ৩৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ