শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০৪:৩৩ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২১, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গৃহহীনদের ঘর দেওয়া সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার অবিস্মরণীয় পদক্ষেপ: পরিবেশমন্ত্রী

সমীরণ রায়: [২] মো. শাহাব উদ্দিন আরও বলেন, এযাবৎ অনেক সরকার এসেছে, কোনো সরকার প্রধান এত বিপুল পরিমাণ গৃহহীনকে ঘর নির্মাণ করে দেওয়ার কথা চিন্তাও করেনি। জাতির পিতার কন্যা সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করে প্রমাণ করেছেন, "যতদিন শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ।"

[৩] উপকারভোগীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সবাই মিলে একতাবদ্ধ হয়ে সমবায় সমিতি তৈরি করতে হবে। পরস্পরের সহযোগিতায় নিজেদের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। সামাজিক উন্নয়নের জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি সর্বোপরি প্রধানমন্ত্রী সবসময় তাদের পাশে আছেন। তাই নির্ভয়ে পরিবার পরিজন নিয়ে এখানে বাস করে নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে সোনার বাংলা বিনির্মাণে অবদান রাখতে হবে।

[৪] রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেওয়া অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি এসব কথা বলেন। মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার ১৮৫ টি গৃহহীন পরিবারের মধ্যে চাবি ও দলিল দেওয়া উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ঢাকার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়