শিরোনাম
◈ গরু চরাতে গিয়ে রাখালের ওপর সিংহের ভয়াবহ হামলা, ৩০ মিনিট আটকে রাখার পর উদ্ধারের ভিডিও ভাইরাল ◈ সমুদ্রের গুপ্তধনের খোঁজে বাংলাদেশ, যুক্তরাজ্যের নকশায় তৈরি হচ্ছে ভাসমান গবেষণাগার ◈ গুলশান-বনানী-বারিধারা লেক রক্ষায় কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গাজায় প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের ঘোষণা, বিলুপ্ত হলো বর্তমান সরকার ◈ প্রধানমন্ত্রী বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন, মন্ত্রীদেরও একই আহ্বান ◈ রেফারিদের খেলা প‌রিচালনার মান নিয়ে ক্ষুব্ধ ইংল্যান্ডের কোচ টমাস টু‌খেল  ◈ খাদ্যপণ্যের দাম কমায় জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ◈ টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, প্রশাসনের মাইকিং ◈ অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, প্রস্তুতি শুরু করেছে ইসি ◈ ভ্যান্সের ‘একমাত্র মিত্র’ মন্তব্যে নেতানিয়াহু: ভারতের মতো আরও বন্ধু রয়েছে আমাদের

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০২:৪৬ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২১, ০২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পশ্চিমবঙ্গকে ভেঙে আলাদা উত্তরবঙ্গ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল চায় বিজেপি, একমত নন রাজ্য সভাপতি দিলিপ ঘোষ

আসিফুজ্জামান পৃথিল: [২] এমনটা করতে দেওয়া হবে না, বললেন মমতা।

[৩] বিজেপি নেতাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ বঞ্চিত হয়ে আসছে। তাই তারা উত্তরবঙ্গের উন্নয়নের জন্য দাবি তুলেছেন উত্তরবঙ্গ নামে পৃথক একটি কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার। এই ৭টি জেলা হলো কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং ও মালদহ জেলা। দ্য টেলিগ্রাফ

[৪]বিজেপির জলপাইগুড়ি জেলার সহসভাপতি অলোক চক্রবর্তী একটি বৈঠকের পর বলেছিলেন, ‘উত্তরবঙ্গে নিরাপত্তার অভাব চরমে। ঢালাও অনুপ্রবেশ হচ্ছে। সার্বিক
উন্নয়ন হচ্ছে না, পিছিয়ে পড়ছে উত্তরবঙ্গ। তাই আমরা দাবি তুলেছি উত্তরবঙ্গকে একটি রাজ্য হিসেবে বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার। যাতে উত্তরবঙ্গের উন্নয়ন ত্বরান্বিত হয়।’ ইন্ডিয়া টুডে

[৫] বিজেপি শুরু করছে গণস্বাক্ষর অভিযান। লোকসভার বর্ষাকালীন অধিবেশন শুরুর আগেই এই দাবি নিয়ে স্মারকলিপি পৌঁছে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের কাছে। বিজেপির আরও অভিযোগ, বাংলাদেশ, নেপালসহ একাধিক দেশ থেকে উত্তরবঙ্গে ঢুকছে দুষ্কৃতকারীরা, এমনকি রোহিঙ্গারাও।

[৬] বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন এ ব্যাপারে দলীয় কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই। তিনি বলেছেন, ‘আমাদের লক্ষ্য শাসকদলের হামলাকে প্রতিহত করা। নির্বাচনোত্তর সংঘর্ষে এই রাজ্য থেকে আমাদের ১১ হাজার কর্মী আক্রান্ত হয়েছেন। বাড়িঘর ছাড়া হয়েছেন। আমরা আজ ২০ জুন রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করছি।’

[৭] মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমরা বাংলাকে ভাঙতে দেব না। পরাধীন হতে দেব না। যারা বাংলাকে ভাগ করতে চায়, তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়