শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৫:৩৭ বিকাল
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করে অসাম্প্রদায়িক দেশ গড়তে হবে: মেনন

সমীরণ রায়: [২] বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন বলেছেন, ১৪ দলকে আরও সুসংহত করে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমতাভিত্তিক বাংলাদেশ গড়ার সংগ্রামকে জোরদার করতে হবে। এ লক্ষ্যে বাম-প্রগতিশীল শক্তিকে সাহসী ভূমিকা পালন করতে হবে।

[৩] তিনি বলেন, ১৪ দলের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম ছিলেন একজন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব। ছাত্রজীবনে প্রগতিশীল রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। পরবর্তীতে প্রগতিশীল রাজনীতির ভাঙা-গড়ার শিকার হয়ে জাতীয়তাবাদী রাজনীতিতে যুক্ত হন। তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে একজন সংগঠকের দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে জিয়া-এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আপসহীনভাবে রাজপথে লড়াই করেছেন। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জেল-জুলুম, মামলা-হামলার শিকার হয়েছিলেন।

[৪] মেনন আরও বলেন, বিএনপির শাসনামলে তাকে রাজপথে রক্ত দিতে হয়েছে। জঙ্গিগোষ্ঠী বাংলাভাইয়ের উত্থানের বিরুদ্ধে তিনি সাহসী ভূমিকা পালন করেছিলেন। ১৪ দলের দায়িত্ব গ্রহণের পর তিনি মুক্তিযুদ্ধের সব শক্তিকে ঐক্যবদ্ধ করার যে সাহসী ভূমিকা পালন করেছেন তা এ দেশের মানুষ চিরদিন স্মরণ করবেন।’

[৫] শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে পার্টি অফিস চত্বরে মোহাম্মদ নাসিমের স্মরণসভায় ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ