শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে ফ্ল্যাট বাসার অগ্নিকাণ্ডে শিশুসহ মা দগ্ধ

মোতাহার খান:[২] গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনের ফ্ল্যাটে আগুনে মেয়েসহ মা দগ্ধ হয়েছেন। শনিবার (১৯ জুন) উপজেলার মুলাইদ গ্রামের দেলোয়ার হোসেনের বহুতল ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ড ঘটে।

[৩] ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া গৃহবধূ সোনিয়া জান্নাত (২৫) ও তার শিশুকন্যা হুমাসা জান্নাত (২) দগ্ধ হয়েছেন।ভবন মালিক দেলোয়ার হোসেন জানান, বেলা সোয়া ১১টার দিকে ভবনের পাঁচতলার পশ্চিম পাশের ফ্ল্যাট থেকে বিকট শব্দে আগুন লাগে। পরে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর কাজ শুরু করা হয়।

[৪] আগুন যেন ছড়িয়ে না পড়ে সেজন্য ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।তিনি আরও বলেন, স্থানীয় একটি কারখানার কর্মকর্তা গোলাম মোস্তফা ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার বাড়ি বাগেরহাট জেলার কাফিলাবাগ গ্রামে। দগ্ধদের চিকিৎসার জন্য স্থানীয় আল হেরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

[৫] আল হেরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. হুমায়ুন কবির জানান, দগ্ধদের হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আগুনে মায়ের ৫০ শতাংশ ও শিশুর ৬০ শতাংশ পুড়ে গেছে।

[৬] শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রায়হান জানান, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নেভানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়