শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ১২:১৯ রাত
আপডেট : ১৯ জুন, ২০২১, ১২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসুদ কামাল: মহান এই ক্লাবগুলো দেশ ও জাতির কী কাজে লাগে!

মাসুদ কামাল: পরীমনি এখন দেশে একটি আলোচিত চরিত্র। তাকে নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। তিনি কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে, তদন্ত চলছে, হয়তো বিষয়টির বিচারও হবে। একইভাবে গ্রেফতার হওয়া মানুষগুলোকেও নিয়ে হচ্ছে নানা কথা। কেউ বলছেন লোকগুলো আসলেই খারাপ, হেনো অপকর্ম নেই যে তারা করতে পারে না। আবার কেউ কেউ আবার নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলছেন নাসির সাহেব খুবই ভদ্রলোক, এমন কাজ করতেই পারেন না।

তবে আমার প্রশ্ন পরীমনি, নাসির উদ্দিন মাহমুদ বা অমিকে নিয়ে নয়। আমার খুবই জানতে ইচ্ছা করে ‘ক্লাব’ নিয়ে। আলোচিত কর্মকাণ্ডের ঘটনাস্থলগুলো হচ্ছে কোনো না কোনো ক্লাব। আচ্ছা, ক্লাবই কেন? রাজধানীতে এখন অনেক ক্লাব। ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, বোট ক্লাব, বনানী ক্লাব, ধানমন্ডি ক্লাব, অল কমিউনিটি ক্লাব, আরও কতো কী? এইসব ক্লাবের সদস্য হতে নাকি ২০ লাখ থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত লাগে। আচ্ছা, ক্লাবগুলো আসলে কী? ক্লাবগুলোতে কী হয়? অবাধে মদ্যপানের সুযোগ দেওয়াই কি এগুলোর প্রধানতম কাজ? মহান এই ক্লাবগুলো দেশ ও জাতির কী কাজে লাগে? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়