শিরোনাম
◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০৮:০০ রাত
আপডেট : ১৮ জুন, ২০২১, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দর্শকসহ অলিম্পিক আয়োজনের চিন্তা ভাবনা করছে অলিম্পিক কমিটি

রাকিবুল রিফাত : [২] শুক্রবার অলিম্পিক কমিটির এক শীর্ষ কর্মকর্তা জানান, কীভাবে দর্শক নিয়ে অলিম্পিক আয়োজন করা যায় সেবিষয়ে পরিকল্পনা করছে তারা। আল আরাবিয়া

[৩] যদিও মূল পর্ব চলাকালীন দর্শক থাকবে কিনা সেবিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে অল্প পরিসরে দর্শক নিয়ে অনুষ্ঠিত হতে পারে আসরটি। গতবছর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে এবছরের ২৩ জুলাই থেকে ৮ আগষ্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০২০ অলিম্পিক।

[৪] করোনা মোকাবেলায় জাপানে এতদিন জারি ছিলো স্টেট অফ ইমার্জেন্সি। কিন্তু সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় শিগগিরই বিধিনিষেধ তুলে নিতে পারে জাপান সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে দর্শকসহ আসর আয়োজনের পথে হাঁটতে পারে আয়োজক কমিটি।

[৫] কিন্তু দেশটির সরকারি এক কর্মকর্তা বলেন, দর্শক ছাড়া অলিম্পিক আয়োজন আরো বেশি নিরাপদ হবে। ইতোমধ্যে আসরটিকে ঘিরে ব্যাপক স্বাস্থ্য সুরক্ষা গ্রহণ করেছে জাপান। সব অ্যাথলেদের করোনা ভ্যাকসিন প্রদান নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে প্রথম অংশগ্রহণকারী দেশ হিসেবে জাপানে পৌঁছে অস্ট্রেলিয়া নারী সফটবল দল। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ