শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ১২:৪৯ রাত
আপডেট : ১৮ জুন, ২০২১, ১২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালীর কলাপাড়ায় অপহরণের ১২ দিন পর ছাত্রী উদ্ধার

উত্তম কুমার হাওলাদার: [২] পটুয়াখালীর কলাপাড়ায় অপহরণের ১২ দিন পর পুলিশ উদ্ধার করেছে ছাত্রীকে। বৃহস্পতিবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হলদিবাড়িয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৬ জুন রাতে উদ্ধারকৃত ছাত্রীর পিতা বসির আহম্মেদ বাদী হয়ে শান্ত মৃধা, খোকন মৃধা ও সুরাইয়া আক্তার পপিকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে পুলিশ কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

[৩] পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হাওয়া ওই ছাত্রী খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। গত ৫ জুন সন্ধ্যা ৭ টার দিকে পৌরশহরের নাচনাপাড়া এলাকা থেকে কতিপয় দুর্বিত্তরা মোটর সাইকেল যোগে অপহরণ করে নেয়।

[৪] দীর্ঘদিন খোঁজাখুজির পর তাকে না পেয়ে বুধবার (১৬ জুন) থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার একদিন পর হলদিবাড়িয়া সড়কে দাড়াঁনো অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। তার বাড়ি উপজেলার চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রামে।

[৫] কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো.দাউদুল আলম সাংবাদিকদের জানান, অপহৃত ছাত্রীকে হলদিবাড়িয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করা হয়। তবে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ।

সম্পাদনা: মারুফ

  • সর্বশেষ