শিরোনাম
◈ ভারতের সঙ্গে হওয়া চুক্তি যাচাই-বাছাই করা হচ্ছে: হুমায়ুন কবির ◈ এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী ◈ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে: বিমানমন্ত্রী ◈ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ◈ মাদরাসা নিয়ে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের, বন্ধ হচ্ছে ২৫২টি ◈ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ◈ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী ◈ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনেই ৬ মৃত্যু ◈ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ ◈ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৬:২০ বিকাল
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন মাসের ব্যবধানে পুলিশ কর্মকর্তা দুই ভাইয়ের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: [২] একই তারিখে দুই ভাইয়ের মৃত্যুতে শোকে স্তব্ধ একটি পরিবার। ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী গ্রামে এখন শোকের মাতম। মাত্র তিন মাসের ব্যবধানে পুলিশ কর্মকর্তা দুই ভাইয়ের মৃত্যুতে হতবাক ও বাকরুদ্ধ গ্রামবাসি।

[৩] বড় ভাই এসআই শফিউদ্দীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গত ১৭ ফেব্রয়ারি। ঠিক তিন মাস পর ছোট ভাই এএসআই শামিম উদ্দীন মারা গেলেন ১৭ জুন বৃহস্পতিবার। এসআই শফিউদ্দীন ও এএসআই শামীম উদ্দীন ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী গ্রামের মৃত মমতাজ উদ্দীন মন্ডলের ছেলে।

[৪] মামাতো ভাই চান্দুয়ালী গ্রামের ইব্রাহীম জানান, বড় ভাই এসআই শফিউদ্দীন নড়াইল সদর থানায় কর্মরত ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গত ১৭ ফেব্রয়ারি মারা যান। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতে ঠিক তিনমাস পর কুষ্টিয়া পুলিশে কর্মরত এএসআই শামীম উদ্দীন করোনা পরবর্তী ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

[৫] বৃহস্পতিবার দুপুরে চান্দুয়ালী বাজার সংলগ্ন বাড়িতে গিয়ে দেখা যায় মানুষের তিল ধরণের ঠাঁই ছিল না। আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশি ছাড়াও গ্রামবাসি এএসআই শামীম উদ্দীনের মৃতদেহ দেখার জন্য ছুটে আসেন। তার খালাতো ভাই স্কুল শিক্ষক গোবিন্দপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন জানান, এএসআই শামীম উদ্দীন খুবই নম্র ভদ্র ছিলেন। তার একটি শিশু সন্তান রয়েছে। মাত্র তিন মাসের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারটি শোকে মুহ্যমান।

  • সর্বশেষ