শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৫:০১ সকাল
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে একাধিকবার ধর্ষণ, যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক : রংপুরে গোপনে গোসলের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ ও টাকা আদায়ের ঘটনায় আরিফুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জাগোনিউজ

বুধবার (১৬ জুন) বিকেলে ঠাকুরগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরিফুল রংপুর মহানগরের হারাগাছ থানার বাহার কাছনা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

বুধবার রাত পৌনে একটায় জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মাহিগঞ্জ জোন) আল ইমরান হোসেন।

মামলা সূত্রে জানা যায়, এক গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করেন একই এলাকার আরিফুল ইসলাম। এরপর সেই ভিডিও দেখিয়ে আরিফুল ওই গৃহবধূর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেন।

সংসার বাঁচাতে বিষয়টি গোপন রেখে জমি কেনার জন্য জমা করা ৪০ হাজার টাকা আরিফুলকে দেন ওই গৃহবধূ। একই সঙ্গে ভিডিওটি ফেসবুকে না ছড়ানোর জন্য অনুরোধ করেন তিনি। এর কিছুদিন পর ফের ওই গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে ৬০ হাজার টাকা আদায় করেন আরিফুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়