শিরোনাম
◈ দেশে গ্যাসের তীব্র সংকটের কারণ কী এবং সমাধানে কী করছে সরকার? ◈ তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরির পর মিরাজ-হাসানের প্রতিরোধ, অস্ট্রেলিয়ার বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ ◈ ‘দেশকে নতুন পথে নিতে বিপ্লব দরকার’, ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের (ভিডিও) ◈ একযোগে বাধ্যতামূলক অবসরে ৪৯ পুলিশ পরিদর্শক ◈ তারেক রহমানের দিল্লি সফর নিয়ে মরিয়া ভারত, সম্পর্ক স্বাভাবিক করতে চলছে জোর কূটনৈতিক তৎপরতা! ◈ সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৮ ◈ শোরুমে সাড়ে ৪ ঘণ্টা নাচ-গান, কফি ও গোসলের পর ৪.৭১ লাখ টাকার কেটিএম নিয়ে উধাও! ◈ একাধিক সেনা সদস্যের সমুদ্রে ঝাঁপ: ইরান যুদ্ধের প্রভাবে ২৫০ দিন সমুদ্রে মার্কিন রণতরী, খাদ্য-পানি সংকটে নাবিকরা ◈ চামড়া ছিলে ফরিদাকে ৫০ টুকরো করেন লাইলী, বের হলো আরও লোমহর্ষক তথ্য ◈ ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে?

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৭:২৮ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে ক্ষুদ্র স্বার্থের জন্য নৌকার কোন ক্ষতি করা যাবে না : বাণিজ্যমন্ত্রী

আফরোজা সরকার : [২] বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ক্ষুদ্র স্বার্থের জন্য নৌকার কোন ক্ষতি করা যাবে না, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিএনপি গর্তে গেছে, জামায়াত পালাইছে, জাতীয় পার্টি নাই। বর্তমানে আমরা আমাদেরই শত্রু। তিনি আওযামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন।

[৩] বুধবার দুপুরে পীরগাছা উপজেলার দেউতি স্কুল এন্ড কলেজ হলরুমে উপজেলা আওযামী লীগের বর্ধিত সভায় বলেন, আমরা অর্থনৈতিক ভাবে ভারত ও পাকিস্তানের চেয়ে ৪৫ ভাগ এগিয়ে আছি।

[৪] আমাদের দেশের গ্রামী গঞ্জের নারীদের পায়ে জুতাও ছিলো না। এখন আমরা সবার পাঁয়ে জুতা দেখতে পাই। আমার দল আওয়ামীলীগ দেশটাকে পাল্টে দিয়েছে। জননেত্রীর নৌকা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে।

[৫] বাণিজ্যমন্ত্রী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থী ও দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের সাংগঠনিক কাজে মন না দিয়ে আমরা নিজেরাই নিজেরাই খোঁচাখোঁচি করি। কিন্তু নৌকা ছাড়া কোন বিকল্প নাই। আমার নেত্রী শেখ হাসিনাকে হতাশ করা যাবে না।

[৬] তিনি আরো বলেন, ভোট আসলে চাচা মামা দাদা, ভোট চলে গেলে সব শেষ। আপনারা নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান হলে দলীয় নেতাকর্মীদের মূল্যয়ন করেন না। ফলে অনেকের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে এটা আমার কাছে তথ্য আছে। নৌকাকে পরাজিত করা যাবেনা। নৌকার সাথে বেঈমানী করতে দেওয়া হবে না।

[৭] এসময় বর্ধিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোনয়ারুল ইসলাম মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সস্পাদক চেয়ারম্যান প্রার্থী নুর আলম ও কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাইফুল ইসলাম খান ইকবাল প্রমুখ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়