শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৪:৫৫ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাজ্যে এখনই সকল প্রাপ্ত বয়স্ককে টিকা না দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

সুমাইয়া ঐশী: [২] কম বয়সীদের ওপর এর কার্যকারিতা আরো পর্যবেক্ষণের প্রয়োজন, বলছেন মন্ত্রীরা।

[৩] সেপ্টেম্বরে স্কুল খুলে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। এলক্ষ্যে আগেভাগেই ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দিয়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন ইংল্যান্ডের চিফ মেডিকেল অফিসার প্রোফেসর ক্রিস হুইটি। তবে দেশটির টিকা ও টিকাদান যৌথ কমিটি (জেসিভিআই) এনিয়ে এখনি কোনো নির্দেশ না দিতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসনকে। দ্য সান, ডেইলি মেইল

[৪] প্রচলিত বেশ কয়েকটি ভ্যাকসিন প্রাপ্তবয়স্কদের ওপর সন্তোষজনক কার্যকারিতার দাবি করেছে। এর মধ্যে আছে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন। এর জের ধরে ইতোমধ্যেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সকল প্রাপ্তবয়স্ককে টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে।

[৫] তবে আগে সেসব দেশে টিকাদানের পরবর্তী প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করতে চায় যুক্তরাজ্যের জেসিভিআই। এনিয়ে পর্যাপ্ত তথ্য নিয়েই চূড়ান্তে সিদ্ধান্তে যাওয়ার পরামর্শ কমিটির। তবে সংশ্লিষ্টদের যেকোনো সময় প্রাপ্তবয়স্কদের টিকাদানের নির্দেশের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে উচ্চ পর্যায় থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়