শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০২:৩২ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২১, ০২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত রায়পুর উপজেলা চেয়ারম্যান

সুকান্ত মজুমদার:[২] লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ এর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

[৩] আজ  সকালে নমুনা পরীক্ষার ফল হাতে পেয়ে এ তথ্য নিশ্চিত হন তিনি। উপজেলা পরিষদ সূত্র জানায়, কিছুদিন ধরে তিনি অসুস্থ্যতায় ভুগছিলেন। সন্দেহ হলে সম্প্রতি জেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা দেন। গতকাল পর্যন্ত তিনি লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনের বিভিন্ন মতবিনিময় সভায় যোগ দেন।

[৪] রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন জানান, করোনা শনাক্ত হওয়ার পর থেকে বাসায় আইসোলেশনে থেকে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। উপজেলা পরিষদের আরও কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে তাদেরও আইসোলেশনে থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়